সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফুলবাড়িয়ায় ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে যুবক আটক | চ্যানেল খুলনা

ফুলবাড়িয়ায় ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে যুবক আটক

অনলাইন ডেস্কঃময়মনসিংহের ফুলবাড়িয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মোস্তফা কামাল সুজন (৩৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।আটককৃত মোস্তফা কামাল সুজন ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২ আগস্ট) বিকালে ময়মনসিংহের র‌্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামে অভিযান চালিয়ে মোস্তফা কামাল সুজনকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর নামে গুজব ছড়ানো হয়েছে’ এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে মোস্তফা কামাল সুজন নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গুজব ছড়ানোয় ব্যবহৃত মিথ্যা গুজবের স্ক্রিনশট ও দুইটি মুঠোফোন উদ্ধার করা হয়।

আটককৃত সুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেসবুকে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুজনের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

স্কুলের খাবার খেয়ে ৫০ শিক্ষার্থী অসুস্থ

মহাসড়কের পাশে পড়ে ছিল নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ

মাটির নিচে সুড়ঙ্গে মাদক আসর, আছে বিছানা-সিঁড়িসহ গোপন আস্তানা

দলবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪

কঙ্কাল চুরির আতঙ্কে কিশোরের কবর পাহারায় পরিবার

নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।