সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাট সদর ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাট সদর ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

অত্র ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৫টায় জাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মিলন কুমার ব্যানার্জী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোস্তাহীদ সুজা, সমরেশ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সুমন মল্লিক। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু। এতে সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ড সদস্য সৈয়দ মিজানুর রহমান । সভায় উপদেষ্টা ছিলেন মহিলা সদস্যা (সংরক্ষিত) শিউলী বেগম।

ইউপি সচিব আশীষ কুমার ব্যানার্জীর পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।