সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাট উপজেলার নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন | চ্যানেল খুলনা

ফকিরহাট উপজেলার নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান সহ ফকিরহাট সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু। এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অমর ঘোষ, সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান সবুজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৪ জুন) দুপুরে বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র সূরা ফাতেহা ও দরুদ পাঠ শেষে ‘৭৫ -এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্থানীয় আলেম উলামা, ফকিরহাট উপজেলা আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ ও গনমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি : হাসনাত আব্দুল্লাহ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।