সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে ৫ ঘন্টায় ২ অগ্নিকান্ডের ঘটনা: ২৫ লাখ টাকার ক্ষতি | চ্যানেল খুলনা

ফকিরহাটে ৫ ঘন্টায় ২ অগ্নিকান্ডের ঘটনা: ২৫ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটের ফকিরহাটে পাঁচ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি অগ্নিকাণ্ডে বাজার ও একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুণ লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সন্ধ্যা ও মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স ফকিরহাটের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জানান, রাত আনুমানিক ১২টার দিকে ফকিরহাট বাজারের পুরাতন সুপারি পট্টি গলিতে মো. ইমরান (৩৫) এর দোকানে আগুণ লাগে। এরপর দ্রুত আগুণ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গার্মেন্টস ও সুতার দোকান সহ আশেপাশের ৪টি দোকান পুড়ে যায়। এতে প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করছেন এই কর্মকর্তা।

ক্ষতিগ্রস্থ দোকানের মালিক মো. ইমরান ও উত্তম চন্দ্র সাহা জানান, সামনে ঈদের জন্য নতুন পোশাক ও জিনিসপত্র উঠিয়েছিলেন দোকানে। আগুণে পুড়ে যাওয়ায় এখন সর্বস্ব হারিয়ে পথে বসতে হবে তাদের। চারটি দোকানে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেন।

অপরদিকে উপজেলার মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত সন্ধ্যায় আগুণ লেগেছে বলে জানায় ফকিরহাট ফায়ার সার্ভিসের ওসি মো. শাহজাহান মিয়া। খবর পেয়ে একটি টিম গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন।

ফকিরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায় জানান, আগুনে মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের একটি কক্ষের বৈদ্যুতিক মালামাল ও আসবাবপত্রের কিছু অংশ পুড়ে গেছে বলে তিনি জানতে পেরেছেন। প্রধান শিক্ষক লিখিত প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।