সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার | চ্যানেল খুলনা

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম হাওলাদার (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

মঙ্গলবার (২০ এপ্রিল ) ভোরে ফকিরহাট থানার কাটাখালী মোড় সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। খুলনার র‌্যাব-৬ এর মিডিয়া সেল এর তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ইব্রাাহিম খুলনা সদর থানার গগণ বাবু রোড এলাকার আবু জাফর হাওলাদারের ছেলে।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার হেফাজতে থাকা ১৩ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম হাওলাদার (১৯) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন র‌্যাব।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, উপজেলার কাটাখালী এলাকা থেকে ১৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানা াএকটি মামলা হয়েছে। গ্রেপ্তাকৃত আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চিতলমারীতে জুস বিক্রি নিয়ে বাক-বিতণ্ডার জেরে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট-১ আাসনের এমপিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।