সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ১২০০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ফকিরহাটে ১২০০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে মাদক বিরোধী অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ আফরিন হামিম ওরফে তমা (৩০) নামের এক নারী মাদক কারবারি গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নওয়াপাড়া মোড়ে খুলনা-ঢাকা মহাসড়কে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই সৈকত মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কামাল ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসায়। বিকাল সাড়ে পাঁচটার দিকে মোল্লাহাট থেকে আসা ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় সন্দেহজনক আচরণ করায় বাসে থাকা আফরিন হামিম তমাকে নারী পুলিশ সদস্যরা তল্লাশি করলে তার ভ্যানিটিব্যাগ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আফরিন হামিম দীর্ঘদিন ধরে বাগেরহাট ও আশপাশের জেলায় ইয়াবা পাচার করে আসছিল।

এ ঘটনায় এসআই সৈকত মল্লিক বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।