সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে সড়ক দূর্ঘটনায় বিএনপি নেতা নিহত | চ্যানেল খুলনা

ফকিরহাটে সড়ক দূর্ঘটনায় বিএনপি নেতা নিহত

সড়ক দূর্ঘটনায় বাগেরহাট পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি (৬৮) নিহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাটের কাটাখালী এলাকার আল আরাফা ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।

সড়ক দূর্ঘটনায় নিহত বিএনপি নেতা মনি বাগেরহাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও ক্রিড়া সংগঠক ছিলেন। তার বাড়ী বাগেরহাট শহরের সরুই এলাকায়। ব্যাক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক। এদিকে সড়ক দূর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যুর খবরে বাগেরহাটের সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে।

কাটাখালি হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় বাগেরহাট- খুলনা মহাসড়কের ফকিরহাটের কাটাখালী এলাকার আল আরাফা ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘষের্র খবর পাই। আমরা ঘটনাস্থল পৌছে দূর্ঘটনায় নিহত বিএনপি নেতা মনিরুজ্জামান মনির মৃতদেহ দেখতে পাই। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।