সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে সাংবাদিক সোনাতন কর্মকারের পরোলোকগমন | চ্যানেল খুলনা

ফকিরহাটে সাংবাদিক সোনাতন কর্মকারের পরোলোকগমন

বাগেরহাটের ফকিরহাটে সাংবাদিক সোনাতন কর্মকার (৫০) পরোলোকগমন করেছেন। তিনি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে পরোলোকগমন করেন। শুক্রবার সকালে ফকিরহাট মহাশশ্বানঘাটে তার শেষকৃত্যনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

তিনি ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের আট্টাকী ঘোষপাড়ার মৃত জীতেন্দ্রনাথ কর্মকারের ছেলে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এছাড়া তিনি ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক, দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক স্পন্দন পত্রিকার ফকিরহাট প্রতিনিধি সাংবাদিক সুমন কর্মকারের আপন ছোট কাকা। সোনাতন কর্মকার একসময় বিভিন্ন পত্রিকায় ফকিরহাট প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি ছিলেন চিরকুমার। তিনি ছিলেন একজন সদালাপী, সদাহস্যোজ্জ্বল মানুষ। যেকারনে তিনি সকলের কাছে প্রিয় ছিলেন।

তাঁর মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারেরমত একনজর দেখার জন্য বিভিন্ন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মৃতের বাড়িতে হাজির হন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।