সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু | চ্যানেল খুলনা

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল চালক মৃদুল সরকার (২৪) চিকিসাধিন অবস্থায় মারা গেছেন। তিনি ৪৮ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান।

মৃদুল সরকার উপজেলার মূলঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের মিল্টন সরকারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানান, গত ৯ জুলাই সকাল ১০টার দিকে নিহত মৃদুল সরকার বাড়ি থেকে মটরসাইকেলযোগে ফকিরহাট বাজারে আসছিলেন। বিপরীতদিক থেকে আসা মোল্লাহাটগামী একটি লোকাল বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্ব আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাপসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকৎসাধিন অবস্থায় মারা যান।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।