সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ | চ্যানেল খুলনা

ফকিরহাটে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কামটা এলাকা থেকে মো. রাসেল মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা দিকে বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার (১৮ জনুয়ারি) সকালে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত মো. রাসেল মিয়া ফকিরহাট উপজেলার কামটা গ্রামের মো. জাফর মিয়ার ছেলে।

পুলিশ ও মৃতের পরিবার জানান, রাসেল মিয়া বুধবার সন্ধ্যায় তার বড় ভাই মনজুরুল মিয়ার কাছে বিদেশ যাওয়ার জন্য ১৭ লাখ টাকা চান। এই টাকা না পেয়ে ভাইয়ের উপর অভিমান করে এদিন রাত সাড়ে ৮টার দিকে বাজার থেকে কীটনাশক বিষ ক্রয় করে কামটায় ইটভাটার সামনে সেই কীটনাশক বিষ পান করে। এসময় ঘটনাটি এলাকার জনৈক এক ব্যক্তি দেখে ওই যুবকের পরিবারকে খবর দেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে মারা যান।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবাারের কাছে হস্সন্তর করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।