সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে মৎস্য ঘের থেকে গৃহবধুর লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

ফকিরহাটে মৎস্য ঘের থেকে গৃহবধুর লাশ উদ্ধার

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মানসা-বাহিরদিয়া ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার একটি মৎস্য ঘের থেকে সকালে সুমি আক্তার পুতুল (২৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণে ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে স্থানীয় কয়েকজন একটি মৎস্য ঘেরে একটি লাশ পড়ে থাকতে দেখে ফকিরহাট থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। মৃত সুমি আক্তার ফকিরহাটের সাতবাড়িয়া গ্রামের শেখ সিদ্দিক শিকদারের স্ত্রী এবং তার দুটি শিশু সন্তান আছে বলে জানা গেছে। এ বিষয়ে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং রিপোর্ট হাতে আসলে জানা যাবে মৃত্যুর রহস্য।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।