সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে ২১ শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রভাত ফেরি শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ফকিরহাট সাংবাদিক ইউনিয়ন, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান এবং সুশিল সমাজের প্রতিনিধিগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মহান শহিদ দিবস উপলক্ষে প্রথম প্রহরে শহিদ বেদীতে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হয়। এছাড়া শহিদ স্বরণে আলোচনা সভা, মিলাদ মাহফিল, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশনসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।

এই সময় ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক – শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।