সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে মতুয়া মহা সংঘের আহ্বায়ক কমিটি গঠন | চ্যানেল খুলনা

ফকিরহাটে মতুয়া মহা সংঘের আহ্বায়ক কমিটি গঠন

বাগেরহাটের ফকিরহাটে মতুয়া মহা সংঘের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকাল ৫ টায় উপজেলার গুড়গুড়িয়া হরিগুরুচাঁদ সেবা আশ্রমে সংগঠনের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশিষ্ট সমাজ সেবক শান্তি রঞ্জন মজুমদারের সভাপতিত্বে ও ব্রজেন্দ্রনাথের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মহা সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চিতলমারী উপজেলা মতুয়া মহা সংঘের সভাপতি অলোক কুমার বিশ্বাস।

সভায় সর্বস্মতিক্রে মতুয়া সবুজ বিশ্বাসকে আহ্বায়ক, সুব্রত গোলদারকে সদস্য সচিব এবং প্রকাশ রায় ও মনোতোষ মজুমদারকে যুগ্ম-আহ্বায়ক করে ৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।