সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত

“নিয়ুমত ভ‚মি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে ভ‚মি মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বণার্ঢ্য র‌্যালি ও জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে বুধবার (২৮ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জনসচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর, উপজেলা সাব-রেজিষ্ট্রার মো. মহিদুল ইসলাম।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্য, শিক্ষক, গনমাধ্যমকর্মি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।