সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন | চ্যানেল খুলনা

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষ (৮০) কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় মূলঘর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদ, ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দির কমিটি এবং মানসা কালি মন্দির কমিটির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ফকিরহাট মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মুলঘর শশ্বান ঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন টিপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষ (৮০) ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে কোলকাতা টাটা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত ১৬ এপ্রিল রাত ১টার দিকে মারা যান। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বাগেরহাট হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

ফকিরহাটে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা

আগামীর সংসদ হবে ন্যায় ইনসাফ ও মানবতার সংসদ : মশিউর রহমান

বাগেরহাট-৩ মাঠে ৫ প্রার্থী, লড়াই হবে বিএনপি-জামায়াতের

ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।