সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বিষ পানে স্কুল ছাত্রীর বিষ পানে আত্মহত্যা | চ্যানেল খুলনা

ফকিরহাটে বিষ পানে স্কুল ছাত্রীর বিষ পানে আত্মহত্যা

বাগেরহাটের ফকিরহাটে মোসা: কারিমা খাতুন (১৭) নামে এক স্কুল ছাত্রী বিষ পান করে আত্মহত্যা করেছে। সে উপজেলার পাগলা শ্যামনগর এলাকার ফল ব্যবসায়ী মো. ইশারাত আলীর শেখের মেয়ে।

পুলিশ জানান, বুধবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে পরিবারের অলক্ষ্যে কারিমা খাতুন বিষ পান করেন। এর কিছু সময় পর সে বমি করতে থাকে। যা তার পরিবারের লোকজন দেখে বুজতে পারেন সে বিষ পান করেছে। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক মেয়েটির অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরিবারের লোকজন তাকে খুলনা নেওয়ার পথে কারিমা খাতুন মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসেন।

মৃতের চাচা মো. আহাদ আলী শেখ জানান, কারিমা খাতুন ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ৩ে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। তবে কি কারনে সে বিষ পান করেছে তা তিনি সঠিক ভাবে বলতে পারেনি।

ফকিরহাট মডেল থানার অফিসার (ওসি) মো. আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বাগেহরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ্আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তন্তর করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।