সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান | চ্যানেল খুলনা

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

“আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও বিভিন্ন অবদানের জন্য পাঁচ নারীকে সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেনউপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের ক্রেডিট সুপারভাইজার অপূর্ব কুমার ঘোষের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ, অধ্যাপক মোফাজ্জেল হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান প্রমূখ।

আলোচনা শেষে বিভিন্ন অবদানের জন্য সুমি হাওলাদার, বিথি রানী সরকার, সোনিয়া আক্তার, সোনিয়া আক্তার কারিমা, শারমিন সুলতানাকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি : হাসনাত আব্দুল্লাহ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।