সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের ছাগল বিতরণ | চ্যানেল খুলনা

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের ছাগল বিতরণ

বাগেরহাটের ফকিরহাটে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের মাঝে ছাগল, খাবার ও ঔসুধ বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২রা ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্ত¡রে এসব জেলেদের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এদিন উপজেলার ৭টি ইউনিয়নের ১০জন সুফলভোগী প্রান্তিক জেলেকে ৪টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ এর পরিচালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, মাঠ সহায়ক কর্মী শেখ সাব্বির আহম্মেদ শুভ ও কমলেশ দাশসহ অন্যান্যরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় ১০জন জেলেকে ৪টি করে ছাগল বিতরণ করা হয়েছে। এছাড়া খাবার হিসেবে ভ‚সি ও ভুট্টার গুড়া সহ ঔসুধ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এসব জেলেদের ছাগল বিতরণ করা হয়েছে। এই ছাগল পালন করে তারা আর্থিকভাবে অনেক লাভবান করতে পারবেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

ফকিরহাটে ধর্ষণ মামলার আসামী যশোর থেকে গ্রেপ্তার

বাগেরহাটের শ্রেষ্ঠ অদম্য নারী পদকে ভূষিত হলেন চিতলমারীর রুনা গাজী

ফকিরহাট বেগম রোকেয়া দিবস পালিত

বাগেরহাটের সাবেক সংসদ সদস্য নূর আফরোজ আলীর ইন্তেকাল

মোংলায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।