সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন | চ্যানেল খুলনা

ফকিরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাগেরহাটের ফকিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্দ্ধ-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা অনুর্দ্ধ-১৭) এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান বাবু।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৫ জুলাই) সকাল ১০টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, পল্লী বিদ্যুতের ফকিরহাট জোনের ডিজিএম মো. ফাকরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনীতে ফকিরহাট ইউনিয়ন বনাম পিলজংগ ইউনিয়ন মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে ৫-৭ গোলের ব্যবধানে ফকিরহাট বিজয়ী হয়। এদিন ৮টি ইউনিয়নের ৮টি দল অংশগ্রহন করে। খেলা পরিচালনা করেন পলাশ সেন, সহযোগিতায় ছিলেন জাকির হোসেন, আজমল হোসেন ও মো. ইবারাত আলী বিশ্বাস।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা

আগামীর সংসদ হবে ন্যায় ইনসাফ ও মানবতার সংসদ : মশিউর রহমান

বাগেরহাট-৩ মাঠে ৫ প্রার্থী, লড়াই হবে বিএনপি-জামায়াতের

ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

চিতলমারীতে কপিল কৃষ্ণ মন্ডল সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে ধানের শীষে ভোট দিন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।