সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (১২ জুন) সকাল ১০টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল কেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। এতে সভাপতিত্ব করেন উপজেলঅ শিক্ষা অফিসার শোভা রায়।

উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার অরুপ কুমার নস্কর ও মো. মামুন হোসেন, স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় বালক কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম শ্রীরাম কৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। অপরদিকে বালক কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পূর্ব বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন মো. সুমন মোড়ল, সহযোগি ছিলেন লিপন বিশ্বাস ও জাকির খান। এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলা চলছিল।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।