সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ফসল কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে ফসল কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া ব্লকে ফসল কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের উন্নত পানি ব্যবস্থাপনার মাধ্যমে বোরো-২০২৩-২০২৪ মৌসুমে উচ্চ ফলনশীল ব্রি ধান-৬৭, ব্রি ধান-৮৯ জাত প্রদর্শণীর এই ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় জাড়িয়া ব্লকে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ ব্রি আঞ্চালক কার্যালয়ের এসএসও এবং প্রধান ড. মো. জাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের এসএসও ড. প্রিয় লাল চন্দ্র পাল, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু। গাজীপুর সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের এসএসও মোছা: সেতারা ইয়াসমিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, ইউপি সদস্য সুমন মল্লিক প্রমূখ। এসময় বিভিন্ন কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

আগামীর সংসদ হবে ন্যায় ইনসাফ ও মানবতার সংসদ : মশিউর রহমান

বাগেরহাট-৩ মাঠে ৫ প্রার্থী, লড়াই হবে বিএনপি-জামায়াতের

ফকিরহাটে ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা

চিতলমারীতে কপিল কৃষ্ণ মন্ডল সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে ধানের শীষে ভোট দিন

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।