সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে পুকুর পাড় থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

ফকিরহাটে পুকুর পাড় থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে একটি পুকুর পাড় থেকে সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় একটি রাস্তার পাশের পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল ইসলাম নওয়াপাড়া এলাকার পঞ্চানন দাসের ছেলে। তিনি কয়েক বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করেন। তার পূর্বের নাম ছিল শিশির দাস।

পুলিশ জানান, সোমবার (১২ মে) সকাল ৭টার দিকে পথচারীরা উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া এলাকার একটি পুকুর পাড়ে ওই ব্যাক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনূ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। কিভাবে মারা গেছে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছেনা। রাতের কোন এক সময় তিনি বিষপান করে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।