সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত | চ্যানেল খুলনা

ফকিরহাটে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন রামপাল উপজেলার চাকশ্রী বাজার এলাকার মৃত ওহিদের ছেলে আব্দুল হাই (৫৫)। ফকিরহাট উপজেলার নলদা মৌভোগ এলাকার দিলিপ রাহার ছেলে উতপল রাহা (৪২) ও একই এলাকার মৃত জগদীশ দত্তের ছেলে নয়ন দত্ত (২১)।

আহত নূর মোহাম্মদের বাড়িও ফকিরহাটের নলদায়।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক গোলাম সরোয়ার বলেন, আমরা ঘটনাস্থল থেকে ৬টি মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনা কবলিত পিকআপ ও ইজিবাইকসহ মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছি। ইজিবাইকে থাকা আরও এক যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইজিবাইকটি ফকিরহাট থেকে নওয়াপাড়া এলাকায় যাচ্ছিল এবং পিকআপটি ফকিরহাটের দিকে যাচ্ছিল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পিকআপের চালককে আটক করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।