সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে পাঁচ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ফকিরহাটে পাঁচ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট থেকে পাঁচ কেজি গাঁজসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল।

গ্রেপ্তারকৃত ওই নারী মাদক কারবারি সুমি আক্তার ওরফে বকুল (৩০) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের মো. দুলাল হোসেনের স্ত্রী।

রোববার (১১ ফেব্রুয়ারী) ভোরে ফকিরহাট উপজেলার টাইন-নওয়াপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদে জানতে পারি ফকিরহাট উপজেলার টাউন-নওাপাড়া এলাকায় এক নারী মাদক কারবারি গাঁজা নিয়ে অপেক্ষা করছে।

এমন সংবাদের ভিত্তিত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল রোববার ভোর ৬টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে নারী মাদক কারবারি সুমি আক্তার ওরফে বকুলকে গ্রেপ্তার করি। এসময় তার কাছে থাকা পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরো জানান, ওই নারী দীর্ঘদিন যাবৎ এ পেশার সাথে জড়িত ছিলেন। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে ফকিরহাট থানায় মামলা মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ ১৮ বছরের তরুণ গ্রেপ্তার

ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ ফেনীর যুবক গ্রেপ্তার

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বাগেরহাটে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের নেতাসহ আটক ২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ঘটনায় বিষ বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

ফকিরহাটে বসতবাড়িতে আগুন, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।