সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে পরিবহনের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত | চ্যানেল খুলনা

ফকিরহাটে পরিবহনের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

বাগরহাটের ফকিরহাট উপজলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মটরসাইকেল আরোহী শাকিব সরদার (২০) ও সাদিক সরদার (২০) নামের দুই ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বুধবার ২২ফেব্রুয়ারী দুপুর ২টার দিকে শাকিব সরদার ও সাদিক সরদার কাকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে রপসার কাজদিয়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার উদ্দশ্যে রওনা দেন। এর কিছু সময় পর তাদর দুজনকে খুলনা-ঢাকা মহাসড়কের কাকডাঙ্গা এলাকায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। তবে তাদের কোন পরিবহন ধাক্কা দিয়ে পালিয়ে গেছে তা জানাতে পারেনি পুলিশ।
নিহত শাকিব সরদার কাকডাঙ্গা গ্রামের সরদার মাজাহার আলীর ছেলে আর সাদিক সরদার একই গ্রামের মহর আলী সরদারের ছেলে। শাকিব সরদার চিংড়ি মাছ ও সাদিক সরদার মিনারল পানির ব্যবসা করেন বলে জানিয়েছেন মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছ হস্তান্তর করা হবে। ঘাতক অজ্ঞাত পরিবহন শনাক্তে চেষ্টা চলছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।