সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে দেশী মদ ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ফকিরহাটে দেশী মদ ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০ লিটার দেশী তৈরী চোলাই মদ ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার সুমন পোদ্দার (৩০) চিতলমারীর খড়মখালীর শ্যামা পোদ্দারের ছেলে। তাকে সোমবার (১লা ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, রোববার (৩০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলতিতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুমন পোদ্দারকে গ্রেপ্তার করা হয়। এসময় ড্রামে ভর্তি ৩০ লিটার দেশীয় তৈরী মদ ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অপর এক মাদককারবারি পালিয়ে গেছে।

এ ঘটনায় সোমবার (১ লা ডিসেম্বর) সকালে দুইজনের নাম উল্লেখ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে। অন্য আসামীকে গ্রেপ্তার অভিযান চলছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

ফকিরহাটে মতুয়া মহা সংঘের আহ্বায়ক কমিটি গঠন

বঙ্গোপসাগর থেকে অবৈধ তিন ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

‎তালায় সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে মানববনন্ধন অনুষ্ঠিত!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।