সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা | চ্যানেল খুলনা

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

বাগেরহাটের ফকিরহাটে জালানী তেলের সংকট মোকাবেলায় মনিটরিং এবং অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার বিভিন্ন তেলের পাম্পে মনিটরিং এর পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।

এছাড়া সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বিভিন্ন পাম্পে মটরসাইকেলের ট্যাঙ্কি দেখে চালকদের তেল দেওয়ার অনুমতি দেন।

অপরদিকে, এদিন সন্ধ্যায় উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় চেকপোষ্ট বসিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শরিফ নেওয়াজ। এসময় পটে করে তেল নেয়াসহ হেলমেট ও মটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪টি মামলায় ৪জনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) মো: শরিফ নেওয়াজ জানান, দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা এবং অপরিহার্য্য পণ্য নিয়ন্ত্রন আইনে মো: শহিদুল ইসলামকে ৫হাজার, সড়ক পরিবহণ আইন-২০১৮ ধারায় মিঠু রায়কে ২হাজার টাকা, একই আইনে আশরাফুল ইসলামকে ৫হাজার টাকা এবং রাজ শেখকে ১হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জালানী তেল সংকট নিরসনে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযানে ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, পাম্পে পাম্পে সরকারি কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। কেউ যাতে বাড়তি তেল না নিতে পারে সেদিকে নজর রাখা হচ্ছে। মটরসাইকেলের ট্যাঙ্কি দেখে চালকদের তেল দেয়া হচ্ছে। এছাড়া পাম্পে যাতে ভিড় না হয় এবং লাইনে দাড়িয়ে সঠিকভাবে চালকরা গাড়িতে তেল নিয়ে পারে তার জন্য তদারকি করছে উপজেলা প্রশাসন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।