সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে কুইজ প্রতিযোগিতা | চ্যানেল খুলনা

ফকিরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

বাগেরহাটের ফকিরহাটে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টায় সাতশৈয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে স্বাস্থ্য বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের দশম শ্রেণির মোট ৩৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। স্বাস্থ্য বিষয়ক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার হাফিজুর রহমান। সহকারী প্রধান শিক্ষক সৈয়দ শাহ এলান এর সঞ্চালনায় নবম ও দশম শ্রেণির ছাত্রীদের উপস্থিতিতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: শাওন কুমার দাশ।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার মো: আসাদুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক শেখ আ: সালাম, সিনিয়র শিক্ষক নীলয় কুমার রায় চৌধুরী,নাসিমা বেগম, শেখ নজরুল ইসলাম, ননী গোপাল বর্মন, গৌতম কুমার সেন, মেহেদী হাসান, অন্তর কুমার দাস, আলমগীর হোসাইন সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিন ছাত্রীকে ক্রেষ্ট প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিতলমারীতে প্রতিবন্ধী বিদ্যালয়ে খেলনা ও খাবর নিয়ে উপস্থিত হলেন ইউএনও

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।