সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত -২ | চ্যানেল খুলনা

ফকিরহাটে ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত -২

বাগেরহাটের ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রলির ধাক্কায় দুর্ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার ৯৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবী দুর্ঘটনাস্থলেই ভ্যানচালকের নিথর দেহ পড়ে ছিল।

নিহত আজগর আলী হাওলাদার (৬০) গোপালগঞ্জ সদরের নিচুপাড়ার গোয়াটা এলাকার মৃত আলী হাওলাদারের ছেলে।

মোল্লাহাট হাইওয়ে থানার সার্জেন্ট কামরুজ্জামান জানান, সকালে ভ্যানচালক আজগর আলী গোপালগঞ্জ থেকে ভ্যান চালিয়ে ফকিরহাটের দিকে আসছিলেন। ভ্যানটি খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এসে পৌঁছালে বাইপাস সড়ক দিয়ে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ভ্যানচালক আজগর। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় জানান, দুর্ঘটনা কবলিত ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।