সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে জিয়াউর রহমান'র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

ফকিরহাটে জিয়াউর রহমান’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

বাগেরহাট জেলার ফকিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে আগামী ৩০মে মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল এগারোটায় ফকিরহাট উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতিমুলক সভাটি অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ফকির সহিদুল আলম। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খান লিয়াকত হোসেন, গোলাম মোস্তফা, এম এ আওয়াল, বাহিরদিয়া মানসা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব শেখ মিজানুর রহমান,পিলজংগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম খলিলুর রহমান, শুভদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ফিরোজ ফকির, নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক খান শফিউল ইসলাম, সদস্য সচিব শেখ আবু তালেব, উপজেলা কৃষক দল আহবায়ক শেখ ফিরোজ হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক মোদাচ্ছের মল্লিক সহ প্রমুখ নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

প্রস্তুতিমুলক সভায় বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।