সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে গলায় ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা | চ্যানেল খুলনা

ফকিরহাটে গলায় ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

বাগেরহাটের ফকিরহাটে ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীর আত্মহননের ঘটনা ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের আট্টাকী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রী বৈশাখী আক্তার আরভী (১৪) আট্টাকী গ্রামের রাজমিস্ত্রি আওয়াল হোসেনের মেয়ে। ওই কিশোরী সাতশৈয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও মৃতের পরিবার জানান, সোমবার (২৪ নভেম্বর) রাতে পরিবারের লোকজন বৈশাখী আক্তারকে ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরীকে মৃত বলে ঘোষনা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রুতিবেদন তৈরী করেন। পরে ময়না মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসাপাতেল মর্গে পাঠানো হয়েছে। আ্ইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ওই কিশোরী কি

কারনে এমন ঘটনা ঘটিয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে কিভাবে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

ফকিরহাটে মতুয়া মহা সংঘের আহ্বায়ক কমিটি গঠন

বঙ্গোপসাগর থেকে অবৈধ তিন ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

‎তালায় সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে মানববনন্ধন অনুষ্ঠিত!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।