সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান | চ্যানেল খুলনা

ফকিরহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেল ৫টায় মুলঘর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখার আহেম্মদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। প্রধান বক্তা ছিলেন ইভেন্ট ও প্রকাশনা উপ-কমিটি এবং বিএনপির রিসার্স সেলের আহবায়ক আমীর আমজা শাথিল।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজি মইন উদ্দিন মেরুর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোল্লা রাজু আহেম্মদ, সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর কবির, বিশিষ্ট সমাজসেবক আমীন উল্লাহ বাবলা, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাই ফারাজী, শেখ শরিফুল ইসলাম, এ্যাড: মাসুম বিল্লাহ, মুক্তাদির হোসেন, রবিউল ইসলাম, আবু সুফিয়ান ও মিরাজুল ইসলাম রাজসহ বিভিন্ন নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন খতিব হাফেজ মো: মনিরুল ইসলাম মন্টু।

অপরদিকে, একই দিন দুপুরে উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয় চত্তরে অনুরুপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।

এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, নোমান আল মেহেদী, বিএনপি নেতা কবির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক এম এ সালাম, কৃষকদল নেতা আউব চৌধুরী, যুবদল নেতা রফিকুল ইসলাম প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।