সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে ২০২৩-২০২৪ অর্থবছরে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিউটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অর্গানিক বেতাগায় প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাথাওয়াত হোসেন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহান। এসময় আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, সোলাইমান মন্ডলসহ অন্যান্যরা। এসময় ৩০জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহন করেন।

এদিকে প্রশিক্ষণ চলাকালে ভিডিও কনাফারেন্সের মাধ্যমে প্রকল্প পরিচালক ডা. মো. এমদাদুল হক বলেন বানিজ্যিক কৃষিতে ফকিরহাট উপজেলার কৃষকদের এই প্রশিক্ষণ কাজে লাগবে। এতে তারা কৃষিতে আরো ভাল করতে পারবেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।