সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. এএসএম মহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টীম লিডার মোল্লা মনিরুজ্জামান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া একই দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেনের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।