সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটের লখপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটের লখপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে ২নং লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৫নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভার সভা (২০২৩-২৪) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল চারটায় স্থানীয় জাড়িয়া ইসলামীয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভার উদ্বোধন করেন লখপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি সেলিম রেজা।

ওয়ার্ড সদস্য মো: সেলিম শেখ এর সভাপতিত্বে ও ইউপি সচিব বিকাশ চন্দ্র বিশ্বাস এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসপিয়ার হোসেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ গাইন, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, সভার উপদেষ্টা ইউনিয়ন পরিষদ সদস্য (সংরক্ষিত) তাসলিমা লতা সহ নারী পুরুষ নির্বিশেষে ৫নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণিপেশার অসংখ্য মানুষ এসময় উপস্থিত ছিলেন। উন্মুক্ত ওয়ার্ড সভায় উপস্থিত ওয়ার্ডের বিভিন্ন জন তাদের বিভিন্ন চাহিদা তথা সুযোগ সুবিধা প্রাপ্তির আশায় তাদের বক্তব্য তুলে ধরেন।

ছবির ক্যাপশন: লখপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।