সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের লকপুরে ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটের লকপুরে ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ লখপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল চারটায় লখপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলন উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মল্লিকা রানী দাশ। ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ হারুনর-রশীদ এর সঞ্চালনায় ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সদস্য রাশেদা বেগমের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, আবু হুরায়রা বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো: কওসার আলী ফকির, শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য তাসলিমা বেগম লতা, লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম ডি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মো: আসপিয়ার হোসেন।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বেতাগা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন। এসময় লকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

ওয়ার্ড ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে রাশেদা বেগম ও নাজমা বেগম।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ, পরিদর্শনে অধ্যক্ষ মশিউর রহমান খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।