সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের বেতাগায় চার দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন | চ্যানেল খুলনা

ফকিরহাটের বেতাগায় চার দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বাগেরহাট জেলার ফকিরহাটের বেতাগা স্পোটিং ক্লাব এর আয়ােজনে ‘স্বর্গীয় মনােরঞ্জন দাস স্যার’ ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন শনিবার (১৯ আগষ্ট) বিকেল সাড়ে ৪টায় বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাে: ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযােদ্ধা সৈয়দ আলতাফ হােসন টিপু। মিঠুন কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরাে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার হৃষিকশ কুমার দাস, সুভাস চদ্র দাস, ঠাকুরদাস দাস, ইউনিয়ন আওয়ামী লীগর সাধারন সম্পাদক আনদ কুমার দাশ, যুগ্ম-সাধারন সম্পাদক মো: নাজমুল হুদা ও চন্দন কুমার দাস। বেতাগা স্পোটিং ক্লাব বনাম মাংলা জুট জোন স্পোটিং ক্লাব এর মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বেতাগা স্পোটিং ক্লাব ১-০ গােলে বিজয়ী হয়ে সেমিফাইনালে উঠার যোগ্যতা অর্জন করে।
ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হন বেতাগা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় আরিফ। খেলা পরিচালনা করেন পলাশ কুমার সেন, সৌমিক সেন ও আজমল হােসেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

ফকিরহাটে মতুয়া মহা সংঘের আহ্বায়ক কমিটি গঠন

বঙ্গোপসাগর থেকে অবৈধ তিন ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

‎তালায় সাংবাদিকদের উপর হামলার ও মব সন্তাসের প্রতিবাদে মানববনন্ধন অনুষ্ঠিত!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।