সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৯টি ওর্য়াড বিএনপি নির্বাচন সম্পন্ন | চ্যানেল খুলনা

ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৯টি ওর্য়াড বিএনপি নির্বাচন সম্পন্ন

বাগেরহাটের ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৯টি ওর্য়াডে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ওর্য়াড বিএনপি’র নির্বাচন (দ্বি-বার্ষিক সম্মেলন) সম্পন্ন হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই জাকজমকপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ৯টি ওয়ার্ডে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ২৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন- ১নং ওর্য়াডে আব্দুল জব্বার সভাপতি, ইকরাম শেখ সম্পাদক ও ওলিয়ার রহমান সাংগঠনিক সম্পাদক, ২নং ওর্য়াডে মোঃ সেলিম শেখ সভাপতি, আশরাফ আলী শেখ সম্পাদক ও মোতালেব শেখ সাংগঠনিক সম্পাদক, ৩নং ওয়ার্ডে খান কামরুল ইসলাম সভাপতি, জাহিদুল ইসলাম জুয়েল সম্পাদক ও শেখ রুহুল আমীন সাংগঠনিক সম্পাদক, ৪নং ওর্য়াডে মনিরুল ইসলাম সভাপতি, নুর ইসলাম শেখ সম্পাদক ও মোঃ ইসলাম শেখ সাংগঠনিক সম্পাদক, ৫নং ওর্য়াডে ইসমাইল খাঁ সভাপতি, মিজানুর রহমান সম্পাদক ও আব্দুল কুদ্দুস সাংগঠনিক সম্পাদক, ৬নং ওর্য়াডে শেখ মোঃ নুর ইসলাম সভাপতি, মোঃ সহিদুল ইসলাম সম্পাদক ও সোহরাব হুসাইন সাংগঠনিক সম্পাদক, ৭নং ওয়ার্ডে মাহাম্মুদ আলী সভাপতি, কবির হোসেন সম্পাদক ও মোশারেফ হোসেন সাংগঠনিক সম্পাদক, ৮নং ওর্য়াডে আব্দুর রাজ্জাক ফারাজী সভাপতি, শেখ আহম্মদ আলী বাবুল সম্পাদক ও মোঃ ইলিয়াস শেখ সাংগঠনিক সম্পাদক, ৯নং ওয়ার্ডে আবু দাইদ সভাপতি, নজরুল ইসলাম সম্পাদক ও আরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ফলাফল ঘোষনা করেন, জেলা বিএনপি’র সদস্য ও মনিটরিং কমিটির সদস্য হাদীউজ্জামান হিরো।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও বাগেরহাট-১ নির্বাচনী এলাকার মনিটরিং কমিটির আহবায়ক শামশের আলী মোহন, উপজেলা বিএনপি’র আহবায়ক ফকির শহিদুল আলম, যুগ্ম আহবায়ক মোঃ লিয়াকত আলী, বিএনপি নেতা আতিয়ার রহমান মোড়ল, শেখ মিজানুর রহমান ও মশিউদ্দিন মোড়ল সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে কপিল কৃষ্ণ মন্ডল সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে ধানের শীষে ভোট দিন

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।