সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটের খাজুরায় শেখ হেলাল উদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটের খাজুরায় শেখ হেলাল উদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

বাগেরহাট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনােনীত নৌকার সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শেখ হেলাল উদ্দীনের পক্ষে উঠান বৈঠক শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় লখপুর ইউনিয়নের খাজুরা বাসস্ট্যান্ডর পাশে ইমাম হাওলাদার এর চাতালে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র কমিটির আহবায়ক শেখ আহম্মদ আলী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ। ওর্য়াড আ’লীগ নেতা আবেদ হােসেন লেবুর সঞ্চালনায় এতে আরাে বক্তৃতা করেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি এম,ডি সেলিম রেজা, সাধারন সম্পাদক মো: আসপিয়ার হােসেন মােড়ল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ ইকবাল, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি বাদল ফারাজী, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, মহিলা আ’লীগের সভাপতি খুকুমনি বেগম।

সভা শেষে ভােটারদের মাঝে নৌকা মার্কার লিফলেট বিতরন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।