সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্লে-অফ নয়, সরাসরি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ | চ্যানেল খুলনা

প্লে-অফ নয়, সরাসরি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ পর্ব খেলতে হচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে । সরাসরি বাছাইপর্বে খেলতে পারবেন জামাল ভূইয়ারা। সব গ্রুপের পঞ্চম হওয়া দলগুলোর মধ্যে সেরা তিনে থাকায় এ সুযোগে পাচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ জুন) এশিয়ান অঞ্চলে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় পর্ব শেষে পয়েন্টের ভিত্তিতে বাংলাদেশ ৩৯ দলের মধ্যে ৩৫ তম অবস্থানে রয়েছে।

১ থেকে ১৩ নম্বরে থাকা দলগুলো ২০২৩ এশিয়ান কাপে সরাসরি খেলবে এবং এই দলগুলো ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে পরবর্তী রাউন্ড খেলবে। ১৪ থেকে ৩৫ তম অবস্থানে থাকা ২২ টি দেশ সরাসরি এশিয়ান কাপ বাছাই খেলবে। ৩৫ তম অবস্থানে থাকায় প্লে-অফ খেলতে হবে না বাংলাদেশকে।

ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চাইনিজ তাইপে ও গুয়াম- এই চারটি দেশ খেলবে প্লে-অফ ম্যাচ। এখান থেকে ২ দল যোগ দেবে বাছাইয়ে। বিজয়ী দুই দলসহ মোট ২৪ দল খেলবে বাছাইপর্ব। ৬ গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অংশ নেবে দলগুলো। সে হিসেবে প্রতিটি দল ৬টি করে ম্যাচ পাবে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।