সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মনোয়ার হোসেন খান | চ্যানেল খুলনা

প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মনোয়ার হোসেন খান

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী- জেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান, মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিক কক্ষে সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-১ আসনের প্রার্থী হিসেবে আমি মাঠে কাজ শুরু করেছি । ইতিমধ্যে আমি মাগুরা-১ আসনের বিভিন্ন এলাকায় গিয়ে তৃণমূল মানুষের সাথে মতবিনিময় করেছি। আমি আশাবাদী দল আমাকে মনোনিত করে মনোনয়ন দেবে । এ জন্য আমি দলের হয়ে জেলার সাংগঠনিক কর্মকান্ডে সার্বিক ভাবে সহযোগিতা করছি। আনুষ্ঠানিকভাবে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে পূর্ণরূপে নির্বাচনী প্রচারণা শুরু করেছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সময় সত্য ও ন্যায়ের পথে থেকে মানুষের সেবায় কাজ করতে চাই । কখনো মিথ্যার সাথে বা অসত্যের সাথে আমার কোন আপোষ নাই । বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের আমলেও আমি মাগুরার মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন সহযোগিতা করেছি আগামীতে এ জেলার মানুষের পাশে থাকতে চাই । যদি দল আমাকে মনোনয়ন দেন,আমি যদি মাগুরার মানুষের ভালোবাসায় মাগুরা-১ আসন থেকে জয়ী হয়ে এমপি নির্বাচিত হই তাহলে জেলার উন্নয়নে আমার অগ্রনী ভূমিকা থাকবে সব সময়। তিনি আরো বলেন,আগামী জুলাই মাসের মধ্যে আমাদের জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন জেলা কমিটি পূর্ণগঠন হলে নেতাকমীরা আরো উজ্জীবিত হবে । আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতাকর্মীরা মাঠে কাজ করার জন্য ঐক্যবদ্ধ আছে । সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে আমার অবস্থান সব সময় স্বচ্ছ।

তিনি আরো বলেন, ২০১৮ সালে কারাবন্দি থেকে জাতীয়তাবাদী দল থেকে মাগুরায় নির্বাচন করেছি। আসন্ন নির্বাচনে আমি এমপি নির্বাচিত হলে মাগুরার জনগণের বেকারত্ব দূরীকরণ, স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নে কাজ করবো । কারণ জেলার স্বাস্থ্য খাতের খুবই দুরঅবস্থা । একটি জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও বিসিক শিল্পনগরী খুবই গুরুত্বপূর্ণ।

দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আগামীতে সাংবাদিকদের পাশে নিয়ে আমি জেলার মান উন্নয়নে কাজ করবো।

এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।