সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রেমিকার বাড়ি পর্যন্ত সুড়ঙ্গ বানিয়ে স্বামীর হাতে ধরা প্রেমিক | চ্যানেল খুলনা

প্রেমিকার বাড়ি পর্যন্ত সুড়ঙ্গ বানিয়ে স্বামীর হাতে ধরা প্রেমিক

মেক্সিকোর এক ব্যক্তি প্রতিবেশী নারীর সঙ্গে পরকীয়ায় মজে নিজ বাড়ি থেকে সুড়ঙ্গ বানালেন প্রেমিকার বাড়ি পর্যন্ত। সেখান দিয়েই তিনি প্রেমিকার বাড়িতে যাতায়াত করতেন। একদিন স্বামী দেখে ফেলায় আবিষ্কার হয় সুড়ঙ্গের। তবে সুড়ঙ্গটি কিভাবে খোঁড়া হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি।

সুড়ঙ্গ খোঁড়া ওই ব্যক্তির নাম অ্যালবার্তো। তিনি বিবাহিত ও পেশায় একজন রাজমিস্ত্রী।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মেইল অনলাইন জানায়, ওই গৃহিনীর স্বামী পেশায় নিরাপত্তাকর্মী। একদিন তিনি কর্মস্থল থেকে নির্ধারিত সময়ের আগে বাড়িতে ফিরে আসেন এবং দুইজনকে দেখে ফেলেন। তিনি অভিযুক্ত অ্যালবার্তোকে প্রথমে খাটের নিচে খোঁজেন। কিন্তু সেখানে পা পেয়ে সোফার নিচে খোঁজতে গিয়ে সুড়ঙ্গের হদিস পান। সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অভিযুক্ত নারীর স্বামী সেই সুড়ঙ্গ দিয়ে পৌঁছে যান প্রেমিক অ্যালবার্তোর বাড়িতে। অ্যালবার্তো বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে কাউকে কিছু না বলার জন্য অনুরোধ করেন। এতে মন গলেনি ওই নারীর স্বামীর। তিনি অ্যালবার্তোর সঙ্গে হাতাহাতি জড়িয়ে পড়েন। বিষয়টি পরবর্তীতে থানা পুলিশ পর্যন্ত গড়ায়।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।