সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রেমিককে বশে আনতে কবিরাজের কাছে নারী, অতঃপর লঙ্কাকান্ড | চ্যানেল খুলনা

প্রেমিককে বশে আনতে কবিরাজের কাছে নারী, অতঃপর লঙ্কাকান্ড

ময়মনসিংহের মুক্তাগাছায় টাকার বিনিময়ে প্রেমিককে কাছে পেতে কবিরাজের শরণাপন্ন হন প্রেমিকা (ছদ্মনাম) আকলিমা (২৭)। শেষে কবিরাজের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ তুলে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

অভিযুক্ত কবিরাজ আব্দুল খালেক (৬০) একই এলাকার ইদ্রিস মেম্বারের প্রতিবেশী এবং ভুক্তভোগীর স্থানীয় ঠিকানা উপজেলার আটানি বাজার, বসবাস করেন ময়মনসিংহ শহরে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিজেকে অবিবাহিত দাবি করা আকলিমা তার প্রেমিককে কাছে পেতে পাঁচ হাজার টাকার বিনিময়ে সোহাগ নামে এক যুবকের মাধ্যমে কবিরাজের শরণাপন্ন হয়। একমাস পেরিয়ে গেলেও কবিরাজের ঝাড়ফুঁকে কাজ না হলে টাকা ফেরত চান তিনি। টাকা না পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সরাসরি কবিরাজের বাড়িতে হাজির হয় আকলিমা। এতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে এবং আশপাশের লোকজন জড়ো হয়, বাদে লঙ্কাকাণ্ড। এ নিয়ে শুক্রবার জুম্মার নামাজ শেষে গড়বাজাইল এলাকায় শালিস-দরবার বসায় স্থানীয়রা।

অভিযোগ পেয়ে অভিযুক্ত খালেককে শুক্রবার রাতেই নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগ পেয়ে খালেককে তার বাসা থেকে আটক করা হয়েছে। ধর্ষণের বিষয়টি মেডিকেল পরীক্ষার পর বলা যাবে। তবে ভুক্তভোগীর দাবি, ১৫ হাজার টাকা পেলে সে বিষয়টি মিমাংসা করবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

মানিকগঞ্জ-১ আসনে জাল ভোটের অভিযোগে যুবক আটক

ঝালকাঠিতে জাল ভোটের চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা

এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

পাবনায় ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির প্রায় ৫০ লাখ টাকাসহ আটক

ভোটে কোনো রকম কারচুপি হলে অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।