সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রাক্তন প্রধান শিক্ষক ছালমা বেগমের মৃত্যুতে এমপি শেখ হেলাল উদ্দীনের শোক | চ্যানেল খুলনা

প্রাক্তন প্রধান শিক্ষক ছালমা বেগমের মৃত্যুতে এমপি শেখ হেলাল উদ্দীনের শোক

বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম সিরাজুল হক মল্লিকের স্ত্রী ও চিতলমারী উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা মল্লিকের মাতা, চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছালমা বেগম (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেণ। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ শনিবার সকাল ১১ টায় তাঁর সাবেক কর্মস্থল হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে কবর দেওয়া হয়।

এদিকে মরহুমার রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। অনুরূপ বিবৃতি দিয়েছেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি , ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ- সভাপতি শেখ নিজাম উদ্দীন, ইঞ্জিনিয়ার শেখ রফিকুল ইসলাম তাপস, যুগ্ম- সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, মোঃ শামীম আনোয়ার বাবু, প্রচার সম্পাদক এস এম এ শোয়েল, চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরৎ চন্দ্র মজুমদার, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, যুগ্ম- আহ্বায়ক মোঃ শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবিন হীরাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শোক আরও সংবাদ

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।