সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রশাসনে আজো শেখ হাসিনা প্রেতাত্মারা বসে আছে: এড. মনা | চ্যানেল খুলনা

৭নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

প্রশাসনে আজো শেখ হাসিনা প্রেতাত্মারা বসে আছে: এড. মনা

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, মাফিয়া সরকারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত করার জন্য অন্তর্র্বতী সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেছে। ১৫ বছরের জঞ্জাল ভেদ করে চলমান সংস্কার কার্যক্রম অবশ্যই একটি বিশাল কর্মযজ্ঞ। তবে একটি বিষয় খেয়াল রাখা জরুরি, এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে জনগণের প্রতিদিনের দুঃখ-দুর্দশা লাঘব করা না গেলে জনগণের রাজনীতি এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার বিষয়টি উপেক্ষিত থাকলে অর্ন্তর্র্বতী সরকারের সংস্কার কার্যক্রম প্রশ্নের মুখে পড়বে। ফলে এই সরকারের কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে এজেন্ডা নির্ধারণ করা অত্যন্ত জরুরি।

রবিবার (৩ নভেম্বর) খালিশপুর থানার অর্ন্তগত ৭নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্খিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি বরাবরই নাগরিকদের ভোটের অধিকার প্রতিষ্ঠার ওপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। কারণ বিএনপি মনে করে একটি রাষ্ট্রে ভোটবিহীন নাগরিকের অবস্থা যুদ্ধক্ষেত্রে অস্ত্র এবং প্রশিক্ষণবিহীন একজন সৈনিকের মতোই নাজুক। নাগরিকের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা গেলে, রাষ্ট্র এবং সমাজে নাগরিকদের মালিকানা প্রতিষ্ঠিত হয়। শেখ হাসিনা কথা কথায় বলেছে দেশটা নাকি তার বাবার। শেখ হাসিনা পালায় না। এখন কোথায়? বাবা শেখ মুজিব গেছে কাফনের কাপড় নিয়ে-শেখ হাসিনা পালিয়েছে সুটকেস নিয়ে। ক্ষমা চিরদিনের জন্য নয়। আল্লাহ অন্যায়কারীকে ক্ষমা করে না। ১৬ বছর বিএনপিসহ বিরোধীদের ওপর নির্যাতন নিপীড়ন, গুম, খুন করা হয়েছে। আজো প্রশাসনে শেখ হাসিনা প্রেতাত্মারা বসে আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বিএনপি নেতা রিয়াজ শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। উদ্বোধন করেন থানা বিএনপির আহবায়ক শে,খ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাহবুব হাসান পিয়ারু, হাবিবুর রহমান বিশ্বাস। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স ম আব্দুর রহমান, রেহেসা ঈসা, আবুল কালাম জিয়া, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, বিপ্লবুর রহমান কুদ্দুস প্রমূখ।সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি পদে লিটন খান, সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে হৃদয় হাশেম হাসমতকে নির্বাচিত ঘোষনা করেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

জামায়াত-শিবির ক্ষমা না চেয়ে উল্টো বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে: ছাত্রদল সভাপতি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।