সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ২ | চ্যানেল খুলনা

প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ২

মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিপি আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়। এ ঘটনায় মো. হোসেন ও রকিব নামে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। লিপি আক্তার (৩৫) মালবদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নূরুল ইসলাম শেখ নূরুর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাহিরে বাথরুমে যান লিপি আক্তার। লিপি আক্তারের সাত বছরের ছেলে মো. মোস্তাকিম ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার তাদের মা ঘরে আসতে দেরি দেখে দুজনে বাহিরে গিয়ে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পায়। ছেলে-মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ রাত ১২টায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই গৃহবধূর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মো. হোসেন ও রকিব নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

পাবনায় ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির প্রায় ৫০ লাখ টাকাসহ আটক

ভোটে কোনো রকম কারচুপি হলে অ্যাকশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

একটি গুপ্ত দল নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

হয়তো শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৫, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।