সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রবাসীদের জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা নিবন্ধন শুরু | চ্যানেল খুলনা

প্রবাসীদের জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা নিবন্ধন শুরু

প্রবাসীকর্মীদের জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে করোনার টিকা নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। সৌদি আরব ও কুয়েতগামীদের জন্য ফাইজারের টিকা দেয়া হবে ঢাকার ৭টি কেন্দ্রে। আর অন্যান্য দেশের কর্মীদের জন্য উপজেলা পর্যায়ে টিকা নেয়ার সুযোগ থাকছে।

আজ সোমবার (৫ জুলাই) বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ ভার্চুয়াল বৈঠকে বিশেষ রেজিস্ট্রেশন ব্যবস্থা কার্যক্রম উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেন, ‘প্রাথমিক অবস্থায় সৌদি আরব এবং কুয়েতগামী যারা আছেন তাদের কাগজপত্র ঠিক থাকলে তারা এখানে অন্তর্ভূক্ত হবেন।’

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘বিএবিটি’র ডাটাবেজের সাথে পাসপোর্ট এর ডাটা মিলিয়ে আমারা ভ্যারিফিকেশন করছি। এরপরই কেবল আমরা আমাদের সুরক্ষা প্লাটর্ফমে রেজিস্টেশন করার সুযোগ দিচ্ছি বিদেশগামী কর্মী ভাইবোনদেরকে।’

পরে সুরক্ষা অ্যাপে প্রবাসীদের টিকা নিবন্ধনের প্রক্রিয়া জানিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এর আগে ‘আমি প্রবাসী’ অ্যাপে প্রবাসী কর্মীদের রেজিস্ট্রেশন করতে হবে বলে জানান মন্ত্রী। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই উদ্যোগকে ডিজিটাল বাংলাদেশের একটি বড় উদাহরণ বলে মন্তব্য করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

আরও ৩৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্য

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে: তারেক রহমান

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ৯২ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে: ব্রিটিশ হাইকমিশনার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।