সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালো পাইকগাছার হাজারো উপকারভো | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালো পাইকগাছার হাজারো উপকারভো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ প্রিয় জ্ঞাপন করেছেন পাইকগাছার হাজারো উপকারভোগী। বুধবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল হতে বিভিন্ন এলাকা থেকে উপকারভোগীরা অনুষ্ঠানে আসতে শুরু করে।

দুপুরের মধ্যেই কানায় কানায় ভরে যায় গোটা উপজেলা পরিষদ মাঠ ও আশপাশ এলাকা। অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতাধীন হাজার হাজার উপকারভোগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সেবা সুশান্ত কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি সার্কেল সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়ার্দার, কাজল কান্তি বিশ্বাস, জি এম আব্দুস ছালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রনজু। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিসুর রহমান মুক্ত, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, প্রধান শিক্ষক শামীম আহমেদ , উপকারভোগী আব্দুস সাত্তার ও রুমি খাতুন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।