সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন কেইউজে’র | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন কেইউজে’র

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা, দোয়া ও কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।
শুক্রবার সকাল ১০ টায় ইউনিয়নের উদ্যোগে প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা করা হয়। পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ও কেক কাটা হয়।
কেইউজে’র সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার।
এ সময় অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দিলিপ বর্মণ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম, সাংবাদিক এস এম নূর হাসান জনি, দিলরুবা ইয়াসমিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ সেলিম, দেবব্রত রায়, বাহারুল ইসলাম, মেহেদী মাসুদ খান, আব্দুস সাত্তার, সাগর সরকার, রীতা রানী দাস, হাসানুর রহমান তানজির, রিন্ঙটন মন্ডল, মেহেদী হাসান, পলাশ চন্দ্র ঢালি, আমিরুল ইসলাম বাবু, একরামুল কবির লিপু, ফকির গোলাম রসুল, জাহাঙ্গীর আলম রায়হান, মো. মিজানুর রহমান, উজ্জল রায়, রায়হান মোল্যা, ইলিয়াস হোসেন লাবু, বিধান চন্দ্র রায়, মিরাজুল হক, ইবনুল হাসান, মোস্তাফিজুর রহমান, বেনজীর হোসেন, শশাংক স্বর্ণকার প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

গণমাধ্যম আরও সংবাদ

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।