সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের ধান কেটে দিতে ফসলের মাঠে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের ধান কেটে দিতে ফসলের মাঠে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে ফসলের মাঠে নেমেছে খুলনা জেলা ছাত্রলীগের একঝাক নেতৃবৃন্দ। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে দিঘলিয়ার ভাষার বিলে জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক চিশতী নাজমুল বাশারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ধানকাটায় অংশ নেয়। এসময় কৃষকের প্রায় ৩ কাঠা জমির ধান কেটে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। শ্রমিক সংকটে ধান কাটায় দুশ্চিন্তায় থাকা কৃষক ইয়াজুল শেখ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক চিশতী নাজমুল বাশারব বলেন, এ মাসে তীব্র গরম, ঝড় বৃষ্টিসহ নানা কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা কৃষকের ধান কেটেছি।
এসময় আরওউপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা মো:ইসমাইল মৃধা ইমন, সজিব হাসান, বি এম হাবিব, মুন্না ফকির, হাসিবুর রহমান, রাতুল ইসলাম, মিরাজুল ইসলাম বাধন, রেজোয়ান আহমেদ ইমন, সুমন মোল্লা, সিফাত হাসান, আবরার ফাইয়াজ প্রমুখ

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

১৪ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার দিলেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।